ঢাকাশুক্রবার , ৫ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রতিবেদক
Sagar Chandra
জুন ৫, ২০২৬ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি 

​বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) জেলা কমিটির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বগুড়া সদরের ঐতিহাসিক গোকুল মেড় (বেহুলার বাসর ঘর) চত্বরে এ আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​সংগঠনের জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মাদ আবু মুসা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক ও জাতীয় সাংবাদিক সংস্থার আজীবন সদস্য শফিকুল ইসলাম শফিক।

​সাংবাদিক সংস্থার জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো ও সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক ও ৭১ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এসএম আবু সাঈদ, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহ-সভাপতি রতন কুমার রায়, স্বেচ্ছাসেবী সংগঠন ‘নাগরিকদের জন্য আমরা’-এর সভাপতি অধ্যাপক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম এবং অধ্যাপক আবু নছর মোহাম্মদ আলম।

​বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের মানসিক প্রশান্তি ও পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে এ ধরনের মিলনমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বক্তারা আরও বলেন, অন্যান্য সংগঠনের মতো জাতীয় সাংবাদিক সংস্থাও সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঈদ পুনর্মিলনীর এই সুন্দর আয়োজনকে তারা স্বাগত জানান।

​অনুষ্ঠানে সাংবাদিক সংস্থার জেলা কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক হারুন অর রশিদ বিপ্লব, দপ্তর সম্পাদক ফজলুল হক বাবলুসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ—আজিজুল হক, আব্দুল আলিম, আইয়ুব আলী, এনামুল হক, রবিউল ইসলাম, দিলরুবা ইয়াছমিন, শারমিন আকতার, গোলজার রহমান, রুহুল আমিন হিরু ও সাহেদুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Don`t copy text!