ঢাকামঙ্গলবার , ২ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় সাপের কামড়ে বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু

প্রতিবেদক
Sagar Chandra
জুন ২, ২০২৬ ৪:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

​বগুড়ার শেরপুর উপজেলায় বিষধর সাপের কামড়ে বিশাল প্রামাণিক (১৯) নামে এক বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৩১ মে) রাতে সারিয়াকান্দি উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বিশাল শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাগরপুর গ্রামের ইউনুস প্রামাণিকের ছেলে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন সপ্তাহ আগে বিশাল একই ইউনিয়নের দড়িমুকুন্দ মধ্যপাড়া গ্রামের এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে বিয়ে করেন। বিয়ের পর থেকে নবদম্পতি বেশ সুখেই সংসার করছিলেন। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে গত শনিবার বিশাল তার স্ত্রীকে নিয়ে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কমুলপুর চরে অবস্থিত মামার বাড়িতে বেড়াতে যান।

​ঘটনার দিন রবিবার কিছু কেনাকাটার জন্য দোকান যাওয়ার পথে বিশালকে একটি বিষধর সাপ কামড় দেয়। তিনি বাকপ্রতিবন্ধী হওয়ায় বিষয়টি তাৎক্ষণিকভাবে কাউকে জানাতে পারেননি। এক পর্যায়ে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং রবিবার রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

​সোমবার (১ জুন) সকালে তার মরদেহ শেরপুর উপজেলার মির্জাপুরের আড়ংশাইল গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আকস্মিক এই মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Don`t copy text!