ঢাকামঙ্গলবার , ২ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শিশুসন্তানসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক

প্রতিবেদক
Sagar Chandra
জুন ২, ২০২৬ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে নিলুফা আক্তার (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের দড়িমুকুন্দ উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের শ্বশুরবাড়ির লোকজন শিশুসন্তানসহ গা ঢাকা দিয়েছেন।

​মঙ্গলবার (২ জুন) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার দড়িমুকুন্দ উত্তরপাড়া গ্রামে মো. এখলাস আলীর বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নিলুফা আক্তার ওই বাড়ির ট্রাক চালকের সহকারী এখলাস আলীর স্ত্রী। কর্মসূত্রে স্বামী গত চারদিন ধরে বাড়ির বাইরে ছিলেন। বাড়িতে নিলুফা তার দুই বছরের শিশুসন্তানসহ শ্বশুর মঞ্জু মিয়া, শাশুড়ি রত্না বেগম ও দেবর মোস্তাকিনের সঙ্গে থাকতেন।

​স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে ওই বাড়ি থেকে কান্নার শব্দ শোনা যায়। গভীর রাতে প্রতিবেশীরা সেখানে গিয়ে দেখেন, ঘরের মেঝেতে নিলুফার মরদেহ কাপড় দিয়ে ঢাকা অবস্থায় পড়ে আছে এবং মাথার সামনে মোমবাতি জ্বলছে।

​ঘটনার পর থেকেই নিহতের শ্বশুর মো. মঞ্জু (৬৫), শাশুড়ি রত্না বেগম ও দেবর মোস্তাকিন (১৬) নিলুফার দুই বছরের শিশুসন্তানকে নিয়ে পালিয়ে যান। মঙ্গলবার সকাল পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

​এ বিষয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে রাত ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চিহ্ন থাকলেও শরীরের অন্য কোনো স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

​তিনি আরও বলেন, ঘটনার পর থেকে পরিবারের সবার পালিয়ে যাওয়ার বিষয়টি অত্যন্ত রহস্যজনক। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Don`t copy text!