ঢাকারবিবার , ২৪ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে এস আলম গ্রুপের হস্তক্ষেপের প্রতিবাদে ইসলামী ব্যাংকের মানববন্ধন

প্রতিবেদক
Sagar Chandra
মে ২৪, ২০২৬ ১০:১৫ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

​বগুড়ার শেরপুরে ইসলামী ব্যাংক পিএলসি’র শেরপুর হাইওয়ে শাখার উদ্যোগে ব্যাংকের পরিচালনা পর্ষদে অযাচিত হস্তক্ষেপ ও প্রভাব বিস্তারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ রবিবার (২৪ মে ২০২৬) সকাল সাড়ে ১০টায় শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশ নেন।

​মানববন্ধনে এস আলম গ্রুপের নগ্ন হস্তক্ষেপ এবং ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার অপচেষ্টার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। অভিযোগ করা হয়, একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে ইসলামী ব্যাংকের মতো আস্থার প্রতীক প্রতিষ্ঠানটিকে অস্থিতিশীল করে এর সুনাম ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র করছে।

​কর্মসূচিতে বক্তারা বলেন, “ইসলামী ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা প্রদানের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। কোটি গ্রাহকের আমানতের নিরাপদ আশ্রয়স্থল এই প্রতিষ্ঠানে যেকোনো ধরণের অনিয়ম, অর্থ পাচার ও জবরদস্তিমূলক হস্তক্ষেপ গ্রাহক ও ব্যবসায়ী সমাজ কোনোভাবেই মেনে নেবে না।”

​বক্তারা আরও উল্লেখ করেন, অতীতে ব্যাংকটিকে কেন্দ্র করে যেসব অনিয়ম ও ঋণ খেলাপির ঘটনা ঘটেছে, তা দেশের পুরো ব্যাংকিং খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গ্রাহকসেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান তারা।

​মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন— বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মো. আনোয়ার হোসেন, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি লাল মিয়া, ব্যবসায়ী এফ এম শহিদুল ইসলাম, ইসলামী হাসপাতালের পরিচালক মনিরুজ্জামান মনির, ব্যবসায়ী সাইফুল ইসলাম, ফিরোজ মো. রফিক, আব্দুল আজিজ, বিশিষ্ট ওয়ায়েজীন মাওলানা মাসুম বিল্লাহ নোমানী এবং সোহেল রানা প্রমুখ।

​এ সময় স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, আলেম-ওলামা ও যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা দেশের ব্যাংকিং খাতকে সব ধরণের দুর্নীতি ও প্রভাবমুক্ত রেখে জনস্বার্থে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

Don`t copy text!