ঢাকারবিবার , ১৭ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজে সংসদ সদস্য আমীর এজাজ খানকে সংবর্ধনা

প্রতিবেদক
majedur
মে ১৭, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান:

দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজ-এর উদ্যোগে দাকোপ-বটিয়াঘাটার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও অসাম্প্রদায়িক নেতা আলহাজ্ব আমীর এজাজ খান-কে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (১৭ মে) সকালে কলেজ প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে দুপুর ১২টায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমন্ত কুমার বৈদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান

বক্তব্য প্রদানকালে আমীর এজাজ খান বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। শিক্ষার উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।”

তিনি কলেজ কর্তৃপক্ষের এ আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, “আমি এলাকার মানুষ। আপনাদের সঙ্গে সামাজিক ও রাজনৈতিক মাঠে সবসময় ছিলাম। বিগত সরকার এ অঞ্চলকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছে। আমরা আর বঞ্চিত থাকতে চাই না। সবাই মিলে এ এলাকাকে নতুনভাবে গড়ে তুলতে চাই। আপনারা আমাকে ভালো কাজে ব্যবহার করুন, এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফফর হোসেন, গাজী জাহাঙ্গীর হোসেন, বেণী মাধব বিশ্বাস, আব্দুল কাদের মাস্টার, জিএম কামরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন দেবপ্রসাদ গাইন, সরোজিত কুমার রায়, কানু সাহা, এসএম শামিম হোসেন, আব্দুল রাজ্জাক শেখ, রতন রায়, বদিয়ার শেখ, পাপ্পু সাহা, মো. ইকরামুল ইসলাম, প্রসেন রায়, জিএম রুস্তম, রিয়াজ মোর্শেদ, ইমরান হোসেন, আল-আমীন হোসেন রিংকুসহ আরও অনেকে।

বক্তারা বলেন, এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠান গুণীজনদের কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Don`t copy text!