ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে ক্ষুদে ক্রিকেটারদের খোঁজে ‘ক্রিকেট ট্যালেন্ট হান্ট’ অনুষ্ঠিত

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ২৫, ২০২৬ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

উর্মি আক্তার, বগুড়া প্রতিনিধি:

​বগুড়ার শেরপুরে উদীয়মান ও প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী আয়োজন “ক্রিকেট ট্যালেন্ট হান্ট ২০২৬”। আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে শেরপুর সরকারি ডি.জে. মডেল হাই স্কুল মাঠে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

​বিশিষ্ট ক্রীড়া সংগঠক আসিফ সিরাজ রব্বানীর ব্যক্তিগত উদ্যোগে এবং ‘একসাথে গড়ি সমৃদ্ধ শেরপুর-ধুনট’ সামাজিক সংগঠনের ব্যানারে এই আয়োজনটি সম্পন্ন হয়। উপজেলার বিভিন্ন এলাকার অনূর্ধ্ব-১৬ বয়সসীমার শতাধিক কিশোর ক্রিকেটার এতে অংশগ্রহণ করে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে নিজেদের পারফরম্যান্স প্রদর্শন করে।

​ট্যালেন্ট বাছাই প্রক্রিয়ায় প্রধান আকর্ষণ ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তরুণ ক্রিকেটারদের দক্ষতা পর্যবেক্ষণ শেষে তিনি বলেন, “আমাদের গ্রামাঞ্চলে অনেক সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে। সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে এখান থেকেই ভবিষ্যতের জাতীয় দলের তারকা খেলোয়াড় উঠে আসবে।”

​আয়োজক প্রতিষ্ঠান ‘এসো একসাথে গড়ি সমৃদ্ধ শেরপুর-ধুনট’-এর কর্ণধার আসিফ সিরাজ রব্বানী জানান, প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত খেলোয়াড়দের রাজশাহীর ‘বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি’-তে দুই বছর মেয়াদি সম্পূর্ণ বিনামূল্যে উন্নত প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। প্রশিক্ষণের যাবতীয় ব্যয়ভার বহন করবে আয়োজক প্রতিষ্ঠান। মাদক নির্মূল প্রসঙ্গে তিনি বলেন, “অনেকেই মুখে মাদক নির্মূলের কথা বলেন, কিন্তু কার্যকর ব্যবস্থা নেন না। শিশু-কিশোরদের মাঠমুখী করে মাদক থেকে দূরে রাখতেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।”

​এদিকে বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়া ক্ষুদে ক্রিকেটাররা এই উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, প্রতি বছর এমন আয়োজন হলে গ্রামাঞ্চল থেকে আরও অনেক ভালো খেলোয়াড় উঠে আসবে। এ ধরনের কর্মসূচি স্থানীয় পর্যায়ে ক্রীড়া বিকাশে এবং তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Don`t copy text!