ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে দুই কেজি গাঁজাসহ শরিফ মিয়া আটক

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ২০, ২০২৬ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

মো. আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

​কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই কেজি গাঁজাসহ মো. শরিফ (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছোট ছয়সূতী এলাকা থেকে তাকে আটক করা হয়।

​আটককৃত শরিফ মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের (নওয়াব আলী মেম্বারের বাড়ি সংলগ্ন) মৃত চান মিয়ার ছেলে।

অভিযান ও উদ্ধার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ (খ) ভৈরব শাখার পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে মহাসড়কের ছোট ছয়সূতী অষ্টগ্রাম অটো রাইস মিলের সামনে রাস্তার পশ্চিম পাশে এই অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে শরিফ মিয়ার হেফাজত থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আইনি ব্যবস্থা

ঘটনার পর পরিদর্শক চন্দন গোপাল সুর বাদী হয়ে আটককৃত শরিফ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলিয়ারচর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকাকে মাদকমুক্ত রাখতে এই ধরনের মাদকবিরোধী বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Don`t copy text!