ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হরিনা চালিতাতলী অ্যাডওয়ার্ড উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ১৫, ২০২৬ ১১:২৯ অপরাহ্ণ
Link Copied!

মো. হোসেন গাজী,চাঁদপুর :

​চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়নের হরিনা চালিতাতলী অ্যাডওয়ার্ড ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

​বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন।

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মুনীর আহমেদ ছিদ্দিকীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক তপন কুমার ও মোরশেদ আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হানারচর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোক্তার গাজী। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. আবদুর রশিদ গাজী ও সহকারী শিক্ষক সুকুমার রায়।

​এ সময় শিক্ষক জুয়েল, হারেছ ও রুবেলসহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Don`t copy text!