ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপিত

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ১৪, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

​কিশোরগঞ্জের কটিয়াদীতে নানা রঙের আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী লোকজ মেলা ও র‍্যালিকে ঘিরে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

​দিনের শুরুতে কটিয়াদী সরকারি কলেজ মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর র‍্যালির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ।

​রঙিন ব্যানার ও ফেস্টুনে সজ্জিত হয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই বৈশাখী র‍্যালিতে অংশ নেন। বাঙালির আদি ঐতিহ্যকে তুলে ধরতে র‍্যালিতে প্রদর্শিত হয় গ্রামবাংলার বিলুপ্তপ্রায় গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, পালকি ও ঐতিহ্যবাহী লাঠিখেলা, যা উপস্থিত দর্শনার্থীদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল।

​এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল আলম রফিক, কটিয়াদী বাজার বণিক সমিতির সভাপতি মোঃ ইলিয়াস আলী, কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকোসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকগণ।

​আয়োজকরা জানান, পহেলা বৈশাখকে ঘিরে কটিয়াদীতে এক প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। এই উৎসব বাঙালির ঐতিহ্যকে নতুন উদ্যমে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা বহন করছে।

Don`t copy text!