ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ৫, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মো. আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৫ এপ্রিল) উপজেলার সালুয়া ইউনিয়নের বাজরা বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম নাছির উদ্দিন, তিনি ভৈরব থানার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মো. রাসেল শেখ (পিপিএম-বার) এর নির্দেশনায় এবং কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিনের তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কাজ করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় থানার এসআই সুজন বিশ্বাসের নেতৃত্বে সংঙ্গীয় ফোর্সের সহায়তায় বাজরা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ নাছির উদ্দিনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Don`t copy text!