ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৩ মাদকসেবীর কারাদণ্ড

প্রতিবেদক
admin
মার্চ ২৮, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

‎ মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা:

‎গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জুয়েল রানার নেতৃত্বে এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তামশিদ ইরাম খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
‎শনিবার (২৮ মার্চ ২০২৬) পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য গাঁজা ও নিষিদ্ধ ট্যাবলেট সেবনরত অবস্থায় ৩ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাদের দোষী সাব্যস্ত করা হয়।
‎দণ্ডপ্রাপ্তরা হলেন,
‎১. (৪৫), বাগদহ কলোনী গ্রামের মোস্তাফিজার রহমানকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
‎২. ঐ গ্রামের রুহুল আমিন (২১) ও
‎৩. ঘোড়ামারা লালদিঘি গ্রামের আইয়ুব শেখ (৪০), কে
‎ভ্রাম্যমাণ আদালত দুইজনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্তদের গাইবান্ধা জেলা কারাগারে প্রেরণ করা হয়।
‎সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকাসক্তি সমাজের জন্য এক ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। এটি শুধু ব্যক্তির শারীরিক ও মানসিক ক্ষতিই করে না, বরং পরিবারে অশান্তি, সামাজিক অবক্ষয় এবং অপরাধ প্রবণতা বৃদ্ধির অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। তরুণ প্রজন্মকে বিপথগামী করে দেশের ভবিষ্যৎকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে মাদক।
‎অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান চালানো হবে এবং মাদকসেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা জোরদার করা হবে।

Don`t copy text!