ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কমলনগরে বাজারের গলি ও ড্রেন দখলের বিরুদ্ধে  উপজেলা প্রশাসনের অভিযান

প্রতিবেদক
admin
মার্চ ২৮, ২০২৬ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

সিরাজুল ইসলাম, কমলনগর,

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জে বাজারের গলি ও ড্রেন দখলের বিরুদ্ধে ব্যাপক অভিযান করে কমলনগর উপজেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ) সকাল ১১টা থেকে চলমান এ অভিযানে প্রায় অর্ধশত দোকানের অবৈধ অংশ ভেঙে বাজারের ৪টি বড় গলি দখলমুক্ত করা হয়। এসময় তোরাবগঞ্জ-মতিরহাট সড়ককে ফুটপাতমুক্ত ঘোষণা করা হয়। বাজারের গলি দখল ও ড্রেন দখলের অভিযোগে ৪টি দোকানে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে আগুন ক্ষতিগ্রস্ত দোকানঘর পরিদর্শন করে উপজেলা প্রশাসন।

অভিযান পরিচালনা করেন, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রাহাত উজ জামান। উপস্থিত ছিলেন, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বাজার ইজারাদার গোলাম কাদের এবং স্থানীয় ব্যবসায়ী ও গণমান্য ব্যক্তিবর্গ। 

স্থানীয়ভাবে জানা গেছে, দীর্ঘদিন যাবত অব্যবস্থাপনার কারণে তোরাবগঞ্জ বাজারের ৪টি বড় গলি, প্রতিটি ড্রেন এবং দুটি পুকুর দখল করে ফেরেছে ঘর মালিক ও ব্যবসায়ীরা। এ কারণে বাজারে সারাদিন তীব্র যানজট লেগে থাকে। বর্ষায় ময়লা ও পানিতে একাকার হয়ে পড়ে। 

সর্বশেষ গত  ২১ মার্চ রাতে বাজারের স্বর্ণকার গলি আগুনে পুড়ে ছাই হয় ৭টি দোকান। এতে ব্যবসায়ীদের প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়। আগুনের সংবাদ শুনেই ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও বাজারের গলিতে অবৈধ দোকান থাকায় ফায়ার সার্ভিস অন্তত অধা ঘন্টায় ক্ষতিগ্রস্ত দোকানে পৌঁছাতে পারেনি। এ ঘটনার পরপরই মূলত স্থানীয়রা বাজারের অব্যবস্থাপনার বিরুদ্ধে তীব্রভাবে সোচ্চার হয়। 

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রাহাত উজ জামান বলেন, বাজারের গলিতে ও ড্রেনে  অবৈধ দখলদারদের আমরা সরিয়ে দিয়েছি এবং জরিমানা করেছি। এরপরেও আইন না মানলে জেল দেয়া হবে। তিনি বাজারের ব্যবসায়ীদের আইন মেনে চলার আহবান করেন।

Don`t copy text!