ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে গরিব ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ১৮, ২০২৬ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

 

গোবিন্দ রায়, ধুনট (বগুড়া) প্রতিনিধি:

“ঈদের খুশি দুস্থ-গরিব সবার সঙ্গে ভাগ করি” শ্লোগানকে সামনে রেখে সামাজিক সংগঠন গরিব ফাউন্ডেশন এবং পরিবেশবাদী সংগঠন ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশন এর সার্বিক ব্যবস্থাপনায় সোমবার বগুড়া জেলার ধুনট উপজেলার বেলকুচি গ্রামে শতাধিক প্রতিবন্ধি ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

ঈদ উপহারে খাদ্য সামগ্রী যেমন: পোলাও চাল, সেমাই, দুধ, চিনি, ডাল, সয়াবিন তেল, লাক্স সাবান, কিসমিস ইত্যাদি ছিল। ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশন এর সামাজিক আন্দোলন ক্লিন গ্রিন বাংলাদেশ (সিজিবি), বগুড়া (ধুনট) ইউনিটের প্রধান সমন্বয়ক এবং এলাকার সমাজসেবিকা, অসহায় মানুষের অকৃত্রিম বন্ধু, স্কুল শিক্ষিকা ফৌজিয়া বিথী এর নেতৃত্বে স্বেচ্ছাসেবীগণ রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে এই উপহার বিতরণ করেন। উপহার পেয়ে পরিবারগুলো আনন্দ প্রকাশ করে সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া করেন।

সংগঠন দু’টির প্রতিষ্ঠাতা জি এম কিবরিয়া জানিয়েছেন, গরিব ফাউন্ডেশন ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে তারা ঢাকা ও নবীনগর, এবং ২০১৯ সাল থেকে সিজিবি’র ১৩টি ইউনিটের মাধ্যমে হতদরিদ্র মানুষের মাঝে “গরিব ফাউন্ডেশন ঈদ খাদ্য সামগ্রী” বিতরণ করে আসছে। এ বছর বগুড়ার ধুনট, সিরাজগঞ্জের তাড়াশ, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, যশোর সদর ও ব্রাহ্মণবাড়িয়া সদরসহ প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হচ্ছে।

তিনি আরও জানান, ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশন এর প্রধান কর্মসূচি হলো “স্কুল-কলেজ পরিচ্ছন্নতা ও সবুজায়ন।” পাশাপাশি গরিব ফাউন্ডেশন এর উদ্যোগে সিজিএফ-জিএফ নলকুপ ও টয়লেটহীন পরিবারকে নলকুপ ও টয়লেট প্রদান, দরিদ্র ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান এবং হতদরিদ্রদের চিকিৎসা সহায়তা কর্মসূচি চলমান রয়েছে।

অতঃপর তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

Don`t copy text!