ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জে পুরাতন খাল পুনঃখননে নতুন সরকারের উদ্যোগ ‎উন্নয়নের ধারাবাহিকতায় কাজ শুরু

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ১৮, ২০২৬ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!


‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি:

‎দেশব্যাপী নদী-নালা, খাল-বিল ও জলধারা পুনরুদ্ধারে চলমান কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে সিংজানী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
‎বুধবার সিংজানী থেকে বাঙ্গালী নদী পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামিম কায়সার লিঙ্কন, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা পরিষদের প্রশাসক ডা. মইনুল হাসান সাদিক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ।
‎উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ শুরু করেছে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং খাল পুনঃখননের মতো জনকল্যাণমূলক উদ্যোগ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, ৩১ দফা ইশতেহারের বাকি কর্মসূচিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করা হবে।
‎তিনি উল্লেখ করেন, বিএনপি কথার চেয়ে কাজে বিশ্বাসী এবং জনগণের কল্যাণে বাস্তবমুখী উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখবে।
‎এসময় বক্তারা বলেন, পানি উন্নয়ন বোর্ডের এই উদ্যোগের ফলে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎উল্লেখ্য, দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে তারেক রহমান-এর দিকনির্দেশনায় এমন উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করা হয়।

Don`t copy text!