ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তাহিরপুরে র‍্যাবের অভিযানে ৩৭ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ১৪, ২০২৬ ১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

 

শফিকুল ইসলাম শফিক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩৭ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) রাতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের একটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এলিট ফোর্স হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মদেরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, ১২ মার্চ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ওই এলাকার একটি টিনশেড ঘরের ভেতরে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা সম্ভব হয় এবং অপর একজন কৌশলে পালিয়ে যায়।

আটক ব্যক্তির নাম মো. রাসেল মিয়া (৩৪)। তিনি তাহিরপুর উপজেলার বালিজুড়ি গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে।

র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রাসেল মিয়া স্বীকার করেন যে, তার হেফাজতে বিদেশি মদ রয়েছে। পরে তার দেখানো মতে টিনশেড ঘরের ভেতর থেকে একটি খাকি রঙের কার্টনে রাখা ৩৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি ও তার পলাতক সহযোগী সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তি ও পলাতক সহযোগীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সুনামগঞ্জের তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Don`t copy text!