ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জের ধর্মপাশায় ভ্রাম্যমান আদালতে একটি হোটেলে ৫ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ১১, ২০২৬ ৩:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

 

শফিকুল ইসলাম শফিক,সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশার সদরের বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, অপরিচ্ছন্নতা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে একটি হোটেলে ৫০০০/ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ) বিকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।
অভিযানে ধর্মপাশা বাজারের আদি সুরেশ্বরী হোটেল এন্ড রেস্টুরেন্ট-এ বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, অপরিচ্ছন্নতা এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বলেন,জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Don`t copy text!