ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মধ্যনগরের উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে অসহায় হতদরিদ্রের মাঝে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ৭, ২০২৬ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

 

শফিকুল ইসলাম শফিক, (সুনামগঞ্জ)প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুর ১টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মোট ২২ জন প্রতিবন্ধীর মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে বাটারফ্লাই ব্র্যান্ডের ২৫টি সেলাই মেশিন প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর নবী তালুকদার,ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার রায় এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা।

এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর নবী তালুকদার বলেন, সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকার ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন সহায়তা কার্যক্রমের মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে। সেলাই মেশিন পেয়ে অনেক নারী স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার রায় বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে এসব সহায়তা প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের দৈনন্দিন জীবনযাপন সহজ হবে এবং নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Don`t copy text!