মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁপড়ীগঞ্জ এলাকায় রাজা পেপার মিলের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পূর্ব পাশের ফুটপাত থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি আরিফ হোসেন (৩২)। তিনি দিনাজপুর জেলার বীরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সুজালপুর শান্তিবাগ এলাকার বাসিন্দা। তার পিতার নাম রেজাউল ইসলাম ও মায়ের নাম আথিয়ারা বেগম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মোঃ জুয়েল ইসলামসহ একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে আরিফ হোসেনকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। পরে তার পরিহিত ফুল প্যান্টের সামনের বাম পকেট থেকে একটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটের ভেতর থেকে লালচে রঙের ৭০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলোর মোট ওজন প্রায় ৭ গ্রাম এবং যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২১ হাজার টাকা বলে জানা গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০ (ক) ধারায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয় সম্পন্ন করবে।

