ঢাকাশুক্রবার , ৬ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

‎গাইবান্ধায় জাল টাকা সহ চক্রের সদস্য গ্রেপ্তার

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ৬, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!


গাইবান্ধা প্রতিনিধি

‎গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামস্থ কামারজানি বাজারে জাল টাকা দিয়ে পণ্য কেনার চেষ্টা করার সময় একটি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে পাঁচটি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য পাঁচ হাজার টাকা।
‎গ্রেপ্তারকৃত ব্যক্তি মোঃ রিয়াজুল ইসলাম (৪৩)। তিনি ঝালকাঠি জেলার উত্তর বারুকাঠি গ্রামের মোঃ হারুনুর রশিদের ছেলে।
‎পুলিশ সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে বাজারে জাল টাকার বিস্তার রোধে গাইবান্ধা জেলা পুলিশ ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। এরই অংশ হিসেবে শুক্রবার (৬ মার্চ ২০২৬) সদর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কামারজানি বাজারে একটি চক্র জাল টাকা দিয়ে বিভিন্ন দোকান থেকে পণ্য কেনার চেষ্টা করছে।
‎খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। এ সময় উপস্থিত জনসাধারণের সহযোগিতায় জাল টাকা চক্রের সদস্য মোঃ রিয়াজুল ইসলামকে পাঁচটি এক হাজার টাকার জাল নোটসহ আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের আরেক সদস্য মোঃ জাহাঙ্গীর আলম কৌশলে পালিয়ে যায়।
‎গাইবান্ধা জেলা পুলিশ জানায়, আসন্ন ঈদকে সামনে রেখে জাল টাকার চক্র দমনে পুলিশ দৃঢ়ভাবে কাজ করছে। পলাতক সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Don`t copy text!