ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ধুনট পৌরবাসীর সেবায় মেয়র পদে লড়তে চান মাহবুব হোসেন চঞ্চল

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ৫, ২০২৬ ১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

 

‎নাজমুল হাসান স্টাফ রিপোর্টার

বগুড়ার ধুনট পৌরসভার বাসিন্দাদের সেবায় আসন্ন মেয়র নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল। বুধবার (০৪ মার্চ) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছার কথা জানান।

‎বর্তমানে তিনি ধুনট পৌর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী। ধুনট সরকারি ডিগ্রি কলেজ থেকে ডিগ্রি সম্পন্ন করার পর থেকেই তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।

‎দলীয় সূত্রে জানা যায়, স্থানীয় রাজনীতিতে তিনি একজন পরিচিত ও গ্রহণযোগ্য মুখ। শুভাকাঙ্ক্ষীদের দাবির প্রেক্ষিতে তার প্রার্থী হওয়ার ঘোষণায় স্থানীয় তরুণ সমাজ ও সাধারণ মানুষের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।
‎ ধুনট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সংবাদ কর্মীদের বলেন, মাহবুব হোসেন চঞ্চল একজন উচ্চশিক্ষিত, সৎ ও যোগ্য ব্যক্তি। মানুষের সুখে-দুঃখে তিনি সবসময় পাশে থেকেছেন এবং তার বিরুদ্ধে কোনো বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ নেই। অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের তুলনায় তিনি শিক্ষিত, মেধাবী ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের অধিকারী বলেও মন্তব্য করেন তিনি।

‎মাহবুব হোসেন চঞ্চল নির্বাচিত হলে ধুনট পৌরসভায় ব্যাপক উন্নয়ন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ধুনটকে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের পৌরসভা হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করবেন। কিশোর-কিশোরীদের জন্য খেলাধুলার উপযোগী পরিবেশ সৃষ্টি, সামাজিক অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক সেবা সহজীকরণের পরিকল্পনার কথাও জানান তিনি।

‎এ বিষয়ে মাহবুব হোসেন চঞ্চল বলেন, “ধুনট পৌরসভা উন্নয়নের দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। দীর্ঘদিনের অবহেলা দূর করে জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করতে চাই। সঠিক পরিকল্পনা ও স্বচ্ছ নেতৃত্বের মাধ্যমে ধুনটকে একটি আধুনিক ও বাসযোগ্য পৌরসভায় রূপান্তর করা সম্ভব।”

‎তিনি আরও বলেন, “ধুনট শহরে সহজলভ্য মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই।”

‎পৌরবাসীর অধিকার প্রতিষ্ঠা এবং জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

Don`t copy text!