ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গামাটিতে অপরাধ নিয়ন্ত্রণে সমন্বয় জোরদারের নির্দেশ পুলিশ

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

 

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :

রাঙ্গামাটি, ০৭ ফেব্রুয়ারি ২০২৬: রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্‌) জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার অপরাধ প্রতিরোধ, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলার অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদারকরণসহ গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাগত দায়িত্বশীলতা, সমন্বয় এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

Don`t copy text!