|| ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
রাঙ্গামাটিতে অপরাধ নিয়ন্ত্রণে সমন্বয় জোরদারের নির্দেশ পুলিশ
প্রকাশের তারিখঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৬
মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :
রাঙ্গামাটি, ০৭ ফেব্রুয়ারি ২০২৬: রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার অপরাধ প্রতিরোধ, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলার অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদারকরণসহ গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাগত দায়িত্বশীলতা, সমন্বয় এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.