ঢাকাশনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মধ্যনগরে ধানের শীষের পক্ষে সেনোয়ার হোসেনের নেতৃত্বে গণমিছিল

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

 

শফিকুল ইসলাম শফিক,সুনামগঞ্জ, প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের ধানের শীষেকে বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. সেনোয়ার হোসেনের নেতৃত্বে এই গণমিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মোহাম্মদ আলীপুর বাজার থেকে শুরু হয়ে হামিদপুর চৌরাস্তা পয়েন্টে গিয়ে শেষ হয়।

মিছিলে প্রায় শতাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং সমর্থক অংশগ্রহণ করেন। এসময় পুরো এলাকা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

গণমিছিলে উপস্থিত ছিলেন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সদস্য টিটন মিয়া, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলালউদ্দিন, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম হোসেন, সহ-সভাপতি আব্দুল আলিম, ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক পারুল মিয়া, যুবদল নেতা মো. ওয়াসিম ও আনোয়ার হোসেন। এছাড়াও মোহাম্মদ আলীপুর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাই, আদর্শগ্রাম নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আতাবুল মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Don`t copy text!