ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জের মধ্যনগরে মহিষখলা বাজারে বই প্রতীকের মিছিল ও পথসভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

 

শফিকুল ইসলাম শফিক,সুনামগঞ্জ প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ–১ (ধর্মপাশা–তাহিরপুর–মধ্যনগর–জামালগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও ১০ দলীয় জোট। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মহিষখলা বাজারে বই প্রতীকের মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সর্বস্তরের উলামা-মাশায়েখ ও জনগণের সমর্থিত প্রার্থী মাওলানা মুজাম্মিল হক তালুকদারের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিছিলটি মহিষখলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বই প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগানে বাজার এলাকা মুখরিত হয়ে ওঠে। পরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রার্থী মাওলানা মুজাম্মিল হক তালুকদার।

বক্তব্যে তিনি বলেন, “দেশে ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রয়োজন। জনগণের ভোটে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও ১০ দলীয় জোট বই প্রতীক নিয়ে সংসদে যেতে পারলে এলাকার মানুষের অধিকার আদায়, উন্নয়ন ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় নিরলসভাবে কাজ করা হবে।”

তিনি আরও বলেন, “ধর্মপাশা, তাহিরপুর, মধ্যনগর ও জামালগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে এ অঞ্চলে ব্যাপক উন্নয়ন জরুরি। ১০ দলীয় জোট থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে বই প্রতীকে আপনাদের ভোট ও দোয়া চাই। আপনাদের সেবায় আমি সবসময় নিয়োজিত থাকতে চাই—এটাই আমার আশা ও প্রত্যাশা।”

পথসভায় স্থানীয় দলীয় নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই এলাকায় প্রার্থীদের গণসংযোগ ও প্রচারণা বাড়ছে। মহিষখলা বাজারে অনুষ্ঠিত এই মিছিল ও পথসভা বই প্রতীকের নির্বাচনী প্রচারণায় নতুন গতি ও মাত্রা যোগ করেছে বলে মনে করছেন তারা।

Don`t copy text!