ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

 

শফিকুল ইসলাম শফিক,সুনামগঞ্জ, প্রতিনিধি:-

গ্রেপ্তার ব্যক্তি উপজেলার সেলবরষ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে সুহেল মিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে ধর্মপাশা থানার এসআই রফিক ইসলাম ও এসআই সুরঞ্জনের নেতৃত্বে পুলিশের একটি দল সেলবরষ ইউনিয়নের আহম্মদপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় সুহেল নামের এক ব্যক্তির কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্লা বলেন, মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। থানার আওতাধীন এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Don`t copy text!