ঢাকাসোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ধানের শীষের পক্ষে চরভৈরবী ২ নং ওয়ার্ডে ভুট্টো মুন্সি নেতৃত্বে বিশাল গণসংযোগ

প্রতিবেদক
majedur
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হোসেন গাজী।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে বিজয়ী করার লক্ষ্যে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। এরই ধারাবাহিকতায় চরভৈরবী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বিশাল জনসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ভুট্টো মুন্সির নেতৃত্বে এবং ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আলী আখনের পরিচালনায় এই গনসংযোগ কর্মসূচি পালিত হয়।

বিকেল থেকে শুরু হওয়া এই প্রচারণাটি ২ নং ওয়ার্ডের মেঘনা নদীর পাড় থেকে যাত্রা শুরু করে। এরপর সুমতি রোড হয়ে অধিকারী বাড়ি, সর্দার বাড়ি এবং টমটম ব্রীজ অতিক্রম করে আমতলী এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং সাধারণ ভোটারদের হাতে লিফলেট তুলে দিয়ে আগামী ১২ তারিখের নির্বাচনে ভোট প্রার্থনা করেন।

উক্ত জনসংযোগ ও মিছিলে উপস্থিত ছিলেন,বাদল মুন্সি, সদস্য, চরভৈরবী ইউনিয়ন বিএনপি।মোঃ বিল্লাল হোসেন খান, সভাপতি, ইউনিয়ন শ্রমিক দল।কামাল খাঁন, সাধারণ সম্পাদক, ইউনিয়ন শ্রমিক দল।মঞ্জু মোল্লা, সহ-সভাপতি, ইউনিয়ন ছাত্রদল।মালেক দেওয়ান, সভাপতি, ২ নং ওয়ার্ড বিএনপি।অলি উল্লা মাঝি, সাধারণ সম্পাদক, ২ নং ওয়ার্ড বিএনপি।নাছির দেওয়ান, সাংগঠনিক সম্পাদক, ২ নং ওয়ার্ড বিএনপি।

এছাড়া এলাকার সাধারণ ভোটারদের মধ্যে রিপন মাঝি, আবদুল খালেক দেওয়ান, নিমাই সর্দারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা এই প্রচারণায় অংশগ্রহণ করেন।

জনসংযোগ শেষে বক্তারা বলেন, এলাকার উন্নয়নে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। তারা আগামী ১২ তারিখ দলমত নির্বিশেষে সবাইকে কেন্দ্রে গিয়ে শেখ ফরিদ আহমেদ মানিককে জয়যুক্ত করার আহ্বান জানান।

Don`t copy text!