ঢাকাবৃহস্পতিবার , ২৯ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছেংগারচরে ৫ নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
জানুয়ারি ২৯, ২০২৬ ১২:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

মতলব উত্তর উপজেলা প্রতিনিধি -মোঃ মাহফুজ আলম

চাঁদপুর জেলার ছেংগারআচর পৌরসভার ৫ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়ী করতে একটি উঠান বৈঠক আয়োজিত হয়েছে। উক্ত বৈঠকে স্থানীয় বিএনপি নেতা ও কর্মীরা অংশগ্রহণ করেন এবং বক্তব্যে নির্বাচনী প্রচার-প্রচারণার গুরুত্ব তুলে ধরা হয়। এই উঠান বৈঠকে সংশ্লিষ্ট জনতার সামনে দলের উন্নয়ন অঙ্গীকার ও ভোটারদের সমর্থন আহ্বান জানানো হয়।

প্রধান অতিথি ছেংগারচর পৌর বিএনপির সভাপতি মোঃ নান্নু মিয়া প্রধান বলেন,ছেংগারচর পৌর সভায় ৪২ টি গ্রাম, এই ৪২ গ্রামের জনগণ আমার। আমি কোনো নির্দিষ্ট গ্রামের না।চাপার জোরে বা গাঁয়ের জোরে কেউ নেতা হতে পারে না।আমি যতদিন বাঁচি ন্যায়ে কথা বলবো, ইনসাফের কথা বলবো। তিনি আরোও বলেন,
তারেক রহমান জালাল সাহেব কে ধানের শীষ দিয়েছে তাই জালাল সাহেব কে ভোট দেওয়া মানে ধানের শীষ কে ভোট দেয়া।
বৃহস্পতিবার, রাত ৮ ঘটিকায় ছেংগারচর পৌর ৫ নং ওয়ার্ডের ঘনিয়ারপাড় চৌরাস্তা বেপারী বাড়িতে বিএনপির এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ছেংগারচর পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনের সঞ্চালনায় ও ছেংগারচর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক মিলনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট – এস এম জাহাঙ্গীর আলম প্রধান, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব ফজলুল হক মিলন,ছেংগারচর পৌর বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা,ছেংগারচর পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, পৌর বিএনপি সদস্য – আবুল বাসার খান, ৫ নং ওয়ার্ডের সাবেক কমিশনার জনাব মজিবুর রহমান প্রধান, যুবদল নেতা রাজিব মৃধা, আরিফ, রিয়াদ প্রধান সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Don`t copy text!