ঢাকাবৃহস্পতিবার , ২৯ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কমলনগরে নবজাতকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
majedur
জানুয়ারি ২৯, ২০২৬ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!


সিরাজুলইসলাম ‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
‎লক্ষ্মীপুরের কমলনগরে সড়কের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ । বুধবার সন্ধ্যায় উপজেলার চরলরেন্স ইউনিয়ন সংলগ্ন রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
‎এলাকাবাসী সূত্রে জানা যায়, রামগতি- লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের লরেন্স চুঙ্গার গোড়া নামক স্থানে কাঁথা মোড়ানো একটি প্যাকেট স্হানীয়দের নজরে আসে। পরে তাদের সন্দেহ হলে ওখানে গিয়ে তারা নবজাতক মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে পাঠান ।
‎কমলনগর থানা অফিসার ইনচার্জ ওসি মো. ফরিদুল আলম বলেন, সড়কের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

Don`t copy text!