|| ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
কমলনগরে নবজাতকের মরদেহ উদ্ধার
প্রকাশের তারিখঃ ২৯ জানুয়ারি, ২০২৬
সিরাজুলইসলাম কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে সড়কের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ । বুধবার সন্ধ্যায় উপজেলার চরলরেন্স ইউনিয়ন সংলগ্ন রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রামগতি- লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের লরেন্স চুঙ্গার গোড়া নামক স্থানে কাঁথা মোড়ানো একটি প্যাকেট স্হানীয়দের নজরে আসে। পরে তাদের সন্দেহ হলে ওখানে গিয়ে তারা নবজাতক মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে পাঠান ।
কমলনগর থানা অফিসার ইনচার্জ ওসি মো. ফরিদুল আলম বলেন, সড়কের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.