ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জের মধ্যনগরে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রতিবেদক
majedur
জানুয়ারি ২৫, ২০২৬ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

 

শফিকুল ইসলাম শফিক,সুনামগঞ্জ, প্রতিনিধি

সুনামগঞ্জে মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ হযরত আলী-এর বহিষ্কারাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে প্রত্যাহার করা হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হযরত আলীকে পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে সংশ্লিষ্টদের আবেদন এবং দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাকে স্ব স্ব পদে বহাল করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া এই বিজ্ঞপ্তি প্রেরণ করেছেন।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে মধ্যনগর উপজেলা যুবদলের নেতাকর্মীরা স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা করেছেন, হযরত আলী আগের মতোই সংগঠনকে শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা পালন করবেন।

উল্লেখ্য, হযরত আলীর সমর্থনে ২৫ জানুয়ারি বিকাল ৫টায় বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বিশাল মিছিল ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্তি ঘটে।

Don`t copy text!