ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ধনাগোদা নদীতে অবৈধ মাছের জাগ ও বাধ অপসারণে বিশেষ অভিযান

প্রতিবেদক
majedur
জানুয়ারি ২২, ২০২৬ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

মো: আতাউর রহমান সরকার, মতলব উত্তর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলাধীন কালিপুর, চান্দ্রাকান্দি, গোপালপুর ও বেলতলী এলাকা সংলগ্ন ধনাগোদা নদীতে অবৈধ মাছের জাগ ও বাধ অপসারণে কোস্টগার্ড, নৌ পুলিশ ও আনসার সমন্বয়ে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৫) সকাল ৯.০০ ঘটিকা থেকে দুপুর ২.০০ ঘটিকা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) জনাব রহমত উল্ল্যাহ। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব বিজয় কুমার দাস।
অভিযানকালে নদীতে অবৈধভাবে স্থাপিত ৬টি জাগ বাল্কহেডের সহায়তায় উচ্ছেদ ও অপসারণ করা হয়। এ সময় ৫টি মশারী জাল ও ২টি সুতার জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া জাগ স্থাপনের কাজে ব্যবহৃত ১০০টি বাঁশ জব্দ করা হয়।

Don`t copy text!