ঢাকাশনিবার , ১৭ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মধ্যনগরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
জানুয়ারি ১৭, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

 

শফিকুল ইসলাম শফিক,সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) মধ্যনগর বি.পি. উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের খেলার মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত। যৌথ সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু ও মো. কামাল হোসেন।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, জননেতা কামরুজ্জামান (কামরুল)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর অবদান দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।” তিনি আরও বলেন, “বর্তমান সংকটময় পরিস্থিতিতে দেশনেত্রীর আদর্শ অনুসরণ করে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার পুনরুদ্ধার করতে হবে।”

অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে উপজেলা বড় মসজিদের ইমাম আবুল হাসান আকঞ্জি বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

Don`t copy text!