ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জের মধ্যনগরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
জানুয়ারি ১৪, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

 

শফিকুল ইসলাম শফিক,(সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগরে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, মধ্যনগর এ সভার আয়োজন করে।

সভায় উপস্থিত ছিলেন উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা প্রতিনিধি, বিজিবির প্রতিনিধি, উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চুরি-ডাকাতি রোধ, মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ,সড়ক নিরাপত্তা,বাজার মনিটরিং,আসন্ন বিভিন্ন কর্মসূচিতে নিরাপত্তা ব্যবস্থা এবং জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় ইউএনও উজ্জ্বল রায় বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। মাদক, বাল্যবিবাহসহ সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সভা শেষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

Don`t copy text!