শফিকুল ইসলাম শফিক, (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উত্তর বড়দল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ–১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব আনিসুল হক।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আনিসুল হক বলেন,
“আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুনামগঞ্জ–১ আসনে ধানের শীষকে এগিয়ে নিতে দলীয় নেতাকর্মীদের মাঠে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।”
আলোচনা শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়।
শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটির কার্যক্রম সম্পন্ন হয়।

