শফিকুল ইসলাম শফিক,সুনামগঞ্জ প্রতিনিধি
“নক্ষত্র একদিন ঝরে যায়, কিন্তু সেই নক্ষত্রই দিকনির্দেশনা দেয়। তার আলো কখনো নিভে না। মৃত্যু শুধু শরীরকে থামায়, ইতিহাসকে নয়”—এই বিশ্বাসকে ধারণ করে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকাল ৩টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারস্থ আবেদীন অটো রাইস মিল মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাদাঘাট ইউনিয়ন ও বড়দল উত্তর ইউনিয়ন শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘাঘাট ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ সুমন মিয়া ও বড়দল উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি আক্তার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সদস্য এবং সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আনিসুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক ও বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাখাব উদ্দিন, বাদাঘাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম সিকদার, বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম, বড়দল উত্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু তাহের এবং উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মোতালেবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

