ঢাকাবুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

খুলনার দাকোপ উপজেলায় মহান বিজয় দিবস উদযাপন

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১৭, ২০২৫ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার দাকোপে উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের মুক্তিযোদ্ধা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক সূচনা হয়। দাকোপ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস’ ২০২৫ পালিত হয়েছে। ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিনের শুভ সুচনা করা হয়।পরবর্তীতে দাকোপ উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে সকাল ৬টায় ৩৫ মিনিটে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। ,দাকোপ উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান এবং দাকোপ প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদ বেদীতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
পরে সকাল ৯ টার দিকে দাকোপ উপজেলা পরিষদের মাঠ চত্বরে দাকোপ থানা পুলিশ, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে
চিলড্রেন পার্ক প্রি-ক্যাডেট স্কুল ও রংধনু আর্ট একাডেমির পরিচালক সাগর সেন এর নেতৃত্বে
মহান বিজয় দিবস উপলক্ষে দাকোপ উপজেলা
প্রশাসন কর্তৃক আয়োজিত কুচকাওয়াজ
প্রতিযোগিতায় ১ম স্থান ও চিত্রাংকনপ্রতিযোগিতায়
দুইটি বিভাগের ছয়টি স্থানের মধ্যে পাঁচটি স্থান
অর্জন করে নেন। কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশিত হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ প্রান্তে বিকেলে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি সহ কারী কমিশনার – মোঃ সেবগাতুল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা সমাজসেবা অফিসার প্রজিত রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাঃ সুদীপ বালা,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার,মোঃ আমিনুল ইসলাম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা নির্বাচন অফিসার ,মোঃ রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃশহীদুল্লাহ দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ ( ওসি) আতিকুর রহমান এবং দাকোপ উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তারা ও বিভিন্ন রাজনৈতিক দলের ব্যাক্তি গন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় উপজেলা মাঠচত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Don`t copy text!