ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রামগঞ্জে ব্যানার পোস্টার নিজেই অপসারণ করলেন জামাত প্রার্থী

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১২, ২০২৫ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন ও আরপিও অনুযায়ী সকল মনোনীত প্রার্থীকে নিজ দায়িত্বে প্রচারিত পোস্টার, ব্যানার ও ফেস্টুন ৪৮ ঘন্টার মধ্যে অপসারণ করার বাধ্য বাধকতা বেধে দেওয়া হয় । এরই অংশ হিসেবে লক্ষ্মীপুর–১ রামগঞ্জ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল হাসান পাটোয়ারী নিজেই আজ ১২ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় সরকারি তফসিল অনুযায়ী তার এলাকায় পোস্টার ব্যানার অপসারণ শুরু করেছেন।
আজ দিনব্যাপী তিনি নেতা কর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় এ কার্যক্রম চালিয়ে যান।
নাজমুল হাসান পাটোয়ারী জানান,নির্বাচনের তফসিল ঘোষণার পর বাধ্যবাধকতা থাকায় এবং আমীরে জামাত ডাঃ শফিকুর রহমানের নির্দেশ ক্রমে আমরা ব্যানার ও পোস্টার অপসারণ শুরু করি। আগামী ৪৮ ঘন্টার মধ্যে সমগ্র উপজেলা হতে সব পোস্টার ব্যানার অপসারণ সম্ভব হবে।
তার এ কার্যক্রমকে সুশীল সমাজ অভিবাদন জানিয়ে বলেন,সবপ্রার্থী যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজ দায়িত্বে কাজ কর্ম করে তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংহিসতা অনেকটাই কমে আসবে।

মোঃ মাসুদ রানা মনি রামগঞ্জ লক্ষ্মীপুর।
মোবাইলঃ ০১৬৩০৮২১৩৪২
তাং-১২-১২-২৫ ইং।

Don`t copy text!