ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জমি দখলে বাধা দেওয়ায় কালিকাপুর ইউপির ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদ তালুকদারের নেতৃত্বে হামলায় ৩ জন আহত

প্রতিবেদক
majedur
আগস্ট ২৮, ২০২৫ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সুভাস দাস,,।

জমি দখলের প্রতিবাদ করায় পটুয়াখালীতে এক ওয়ার্ড বিএনপির সভাপতির নেতৃত্বে তিনজন মারধরের শিকার।
হাসপাতাল ও সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে নয়টার সময় পটুয়াখালী বোতলবুনিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক ও তার স্ত্রী এবং প্রতিবন্ধী ভাতিজা উক্ত নেতার নেতৃত্বে হামলার শিকার হয়।
আহতরা হলেন, শিক্ষক শামসুল ইসলাম ( শামসুল হক তালুকদার) (৫৫) , তার স্ত্রী মিরজাহান (৩৬),ও শিক্ষকের ভাতিজা শফিকুল ইসলাম (১৪) ।
এ রিপোর্টের লেখা পর্যন্ত জানা গেছে উক্ত আহত তিন ব্যক্তি পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং এ বিষয়ে মামলা দায়েরের জোড় প্রস্তুতি চলছে।
সূত্রে আরও জানা গেছে,আহত ও জবরদখলকারীরা পটুয়াখালী সদর উপজেলাধীন কালিকাপুর ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ড বহোলগাছিয়া গ্রামের নাগরিক।

এদিন কালিকাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সভাপতি শহীদ তালুকদারের নেতৃত্বে ইব্রাহিম (২৮ ), আবু বক্কর (২৬) , উভয় পিতা মোতালেব হাওলাদার, মোতালেব হাওলাদার, (৫৮)পিতা মৃত কাদের হাওলাদার ও কোহিনুর বেগম (৫০ )স্বামী মোতালেব হাওলাদার
বহল গাছিয়া ৪ নং ওয়ার্ড পটুয়াখালী ।
উক্ত আহতদের জমিতে তাদের স্থাপনকৃত সাইনবোর্ড ভেঙ্গে ফেলতে গেলে আহতরা বাধা দেওয়ায় উপরোক্ত ব্যক্তিরা দেশীয় ও লাঠি সোটা নিয়ে তাদের কে বেধড়ক মারধর করে বলে জানা যায়।

পটুয়াখালী বোতল বুনিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক শামসুল ইসলাম ( শামসুল হক তালুকদার) বলেন আমাদের জমিতে ২৬ শে আগস্ট রোজ মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে নটার দিকে কালিকাপুর ৫ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদ তালুকদারের নেতৃত্বে ইব্রাহিম আবু বক্কর পিতা মোতালেব হাওলাদার, এবং মোতালেব হাওলাদার নিজে ও তার স্ত্রী কোহিনুর বেগম লোকজন নিয়ে আমাদের জমির সাইনবোর্ড ভেঙ্গে ফেলে তাদের নূতন সাইনবোর্ড বসায় বিষয়টি তাদের কাছে জানতে চাইলে তারা আমার উপর ও আমার স্ত্রী এবং প্রতিবন্ধী ভাতিজার উপর অতর্কিত ভাবে হামলা চালায়।
তাদের হামলায় আমরা আহত হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি ।

এ বিষয়ে জানতে কালিকাপুর ইউনিয়ন বিএনপি’র ৫ নং ওয়ার্ডের সভাপতি শহীদ তালুকদারের মুঠো ফোনে কল দিলে প্রতিবার তার ফোন কল ব্যস্ত পাওয়া যায় । এজন্য তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এছাড়াও হামলাকারী অন্যান্যদের মোবাইল ফোন নাম্বার সংগ্রহ করা যায়নি এবং সরজমিনে গিয়ে তাদের সন্ধান পাওয়া যায়নি ।
এজন্য তাদের বক্তব্য নেওয়া যায়নি ।

Don`t copy text!