বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট প্রতিবারের ন্যায় এবারো পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে কেন্দ্রীয় শোভাযাত্রায় অংশগ্রহণ করে।
তবে এবার অন্যান্য বারের থেকে একটু ভিন্ন রুপে অংশগ্রহণ করে সংগঠন টি।
” রামু থেকে গঙ্গাচড়া ”
বিচার পায়নি সংখ্যালঘুরা”
এই প্রতিবাদ্য কে সামনে রেখে বিগত কয়েক বছরের হিন্দু নির্যাতনের চিত্র ও প্রতিবাদ তুলে ধরে।
সেই সাথে ছাত্র – যুব ৮ দফা দ্রুত বাস্তবায়নের কথাও বলা হয়।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর নির্বাহী মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দে বলেন- আমরা চাই হিন্দু নির্যাতন মুক্ত বাংলাদেশ।
যার যার ধর্ম সে সে পালন করবে।
হিন্দু যুব মহাজোটের সভাপতি প্রদীপ কান্তি দে বলেন- আমরা আজকে বিগত কয়েক বছরের হিন্দু নির্যাতনের চিত্র তুলে ধরেছি আমরা চাই সংখ্যালঘু নির্যাতনের বিচার হোক।
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র সাহা বলেন- সব কথার এক কথা মানতে হবে ৮ দফা।
আমরা অন্তবর্তীকালীন সরকারের কাছে ২০২৪ সালের ১৩ আগষ্ট যে ৮ দফা দিয়েছিলাম আমরা ছাত্র সমাজ অতি দ্রুত বাস্তবায়ন চাই।।
ঢাকার পলাশী মোড় থেকে সদরঘাট এসে শোভাযাত্রা শেষ হয়।।

