|| ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
৮ দফা দাবি ও হিন্দু নির্যাতনের চিত্র নিয়ে হিন্দু মহাজোট এর জন্মাষ্টমী শোভাযাত্রায় অংশগ্রহণ :
প্রকাশের তারিখঃ ১৭ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট প্রতিবারের ন্যায় এবারো পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে কেন্দ্রীয় শোভাযাত্রায় অংশগ্রহণ করে।
তবে এবার অন্যান্য বারের থেকে একটু ভিন্ন রুপে অংশগ্রহণ করে সংগঠন টি।
[video width="478" height="850" mp4="https://dainikbanglarodhikar.com/wp-content/uploads/2025/08/VID-20250817-WA0003.mp4"][/video]
" রামু থেকে গঙ্গাচড়া "
বিচার পায়নি সংখ্যালঘুরা"
এই প্রতিবাদ্য কে সামনে রেখে বিগত কয়েক বছরের হিন্দু নির্যাতনের চিত্র ও প্রতিবাদ তুলে ধরে।
সেই সাথে ছাত্র - যুব ৮ দফা দ্রুত বাস্তবায়নের কথাও বলা হয়।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর নির্বাহী মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দে বলেন- আমরা চাই হিন্দু নির্যাতন মুক্ত বাংলাদেশ।
যার যার ধর্ম সে সে পালন করবে।
হিন্দু যুব মহাজোটের সভাপতি প্রদীপ কান্তি দে বলেন- আমরা আজকে বিগত কয়েক বছরের হিন্দু নির্যাতনের চিত্র তুলে ধরেছি আমরা চাই সংখ্যালঘু নির্যাতনের বিচার হোক।
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র সাহা বলেন- সব কথার এক কথা মানতে হবে ৮ দফা।
আমরা অন্তবর্তীকালীন সরকারের কাছে ২০২৪ সালের ১৩ আগষ্ট যে ৮ দফা দিয়েছিলাম আমরা ছাত্র সমাজ অতি দ্রুত বাস্তবায়ন চাই।।
ঢাকার পলাশী মোড় থেকে সদরঘাট এসে শোভাযাত্রা শেষ হয়।।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.