ঢাকাসোমবার , ১১ নভেম্বর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পূবাইলে আওয়ামী লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কর্মসূচি

প্রতিবেদক
majedur
নভেম্বর ১১, ২০২৪ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

পূবাইলে আওয়ামী লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কর্মসূচি

রবিউল আলম গাজীপুর প্রতিনিধি:

আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ জানাতে পূবাইলে বিক্ষোভ কর্মসূচি করেছে পূবাইল থানা বিএনপি। দলটি যাতে নতুন করে কোনো ষড়যন্ত্র করতে না পারে, সে জন্য রোববার সকাল থেকে রাত পর্যন্ত পূবাইলের মাঝুখানসহ বিভিন্ন মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতা-কর্মীরা।

এরশাদবিরোধী আন্দোলনে যুবলীগের কর্মী নূর হোসেন বুক ও পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে রাজপথে মিছিলে নেমেছিলেন। সেদিন পুলিশের গুলিতে তিনি মারা যান। ১৯৮৭ সালে তাঁকে হত্যার আজকের এই দিনে ঢাকার জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলের ডাক দেয় আওয়ামী লীগ। দলটি ফেসবুকে পোস্ট দিয়ে এ কর্মসূচি ঘোষণা করার পর গাজীপুর মহানগরীর পূবাইলসহ সারা দেশে উত্তেজনা সৃষ্টি করে। এরই অংশ হিসেবে পূবাইল থানা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রতিবাদ কর্মসূচি ও অবস্থান কর্মসূচি পালন করছেন।

এ সময় প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন, পূবাইল মেট্রো থানার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মনসুর আলী,পূবাইল মেট্রো থানার বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ হাবিব।পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুবেল আহমেদ জীবন।পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জহিরুল হোসেন বাবু।পূবাইল থানা যুবদলের যুগ্ম আহবায়ক মো.সোহেল খান।যুগ্ম আহ্বায়ক আওলাদ হোসেন।পূবাইল থানা ছাত্রদল প্রতিষ্ঠাতা আহ্বায়ক আজমিন খান।পূবাইল মেট্রো থানা স্বেচ্ছাসেবক দল আহবায়ক সদস্য নাহিদ খান, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবু সাঈদ সরকার।গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডলার সোহেল।পূবাইল মেট্রো থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাছুম সরকার।পূবাইল মেট্রো থানা স্বেচ্ছাসেবক দল সদস্য মোশারফ হোসেন,ফরহাদ হোসেন দুখু। যুবদল নেতা আরিফ দেওয়ান।পূবাইল কলেজ ছাত্রদল নেতা মো.শিমুল মিয়া প্রমুখ।

Don`t copy text!