ঢাকাবৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
majedur
অক্টোবর ১০, ২০২৪ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

 

সাখাওয়াত হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

পাঁচবিবিতে ৩ তলা ছাদ থেকে পড়ে মোঃ রাজু হোসেন(৩০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকালে পৌর সদরের টিএন্ডটি সংলগ্ন পশ্চিমপাড়া মহল্লায়।

এলাকাবাসীরা জানান,প্রতিদিনের ন্যায় নির্মাণ শ্রমিক রাজু ইমদাদুল নামের এক ব্যক্তির ছাদ ঢালাইয়ের কাজের জন্য উপরে উঠে। এ সময় অসাবধানতাবসত: উপর থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে অন্য শ্রমিকেরা জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। মৃত শ্রমিক উপজেলার নাকুরগাছী গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র বলে জানান উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ছায়েম উদ্দিন সরদার।।

Don`t copy text!