ঢাকারবিবার , ৭ জুলাই ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
জুলাই ৭, ২০২৪ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

 

চট্টগ্রাম আন্তঃস্কুল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক) সীতাকুণ্ডে উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুলাই) বিকালে কুমিরা উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় টুর্নামেন্টে ৮ টি দল অংশ গ্রহণ করে। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি কে এম রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস এম আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস মোস্তফা আলম সরকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর উদ্দিন রাশেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তাহমিনা আরজু, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, কুমিরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবেদীন আল মামুন, কাউন্সিলর শফিউল আলম চৌধুরী মুরাদসহ প্রমুখ। উক্ত ফাইনাল খেলায় সীতাকুণ্ড টেকনিক্যাল স্কুল এন্ড কলেজকে ৪-১ গোলে হারিয়ে কুমিরা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে অতিথিবৃন্দ দুইদলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Don`t copy text!