ঢাকাসোমবার , ১ জানুয়ারি ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবস গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সম্পন্ন

প্রতিবেদক
admin
জানুয়ারি ১, ২০২৪ ২:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

 

ফ্রেন্ডি প্যাকেজ বর্ণ টিভি বিজয় দিবস গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১১টায় রিয়াদস্থ ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান স্কুলের প্লে-ডিসপ্লে অডোটরিয়ামে এক মাসব্যাপী আয়োজনে ছিলেন বর্ণটিভি ফ্রেন্ডি প্যাকেজ ও বাংলাদেশী প্রতিষ্ঠান সানসিটি ক্লিনিকসহ একাধিক প্রতিষ্ঠান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী শেখ রাকিবের সভাপতিত্বে ও বর্ণ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও বাপ্রসাফ সাধারণ সম্পাদক সাংবাদিক ফকির আল আমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানসিটি ক্লিনিকের ইনচার্জ ও ডিএমসি গ্রুপের ডিএমডি সাখাওয়াত হোসেন আরমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ও বাপ্রসাফ সভাপতি সাংবাদিক ফারুখ আহমেদ চাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর রিজিওনাল ম্যানেজার আল মামুন ফারুখ, ডিএমসি গ্রুপের ডিরেক্টর মার্কেটিং জাকির হোসেন, সানসিটি ক্লিনিকের মার্কেটিং ম্যানেজার ও দ্যা ডেইলি মর্নিং গ্লোরী পত্রিকার রিয়াদ প্রতিনিধি মুহাম্মদ ইউসুফ খাঁন, ফ্রেন্ডি সিম এর মার্কেটিং ম্যানেজার মোঃ ইয়াসিন, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবীণ সাংবাদিক মোঃ জাহাঙ্গীর, ঢাকা মেডিকেল সেন্টারের মার্কেটিং ম্যানেজার রিদুওয়ান সহ স্কুল শিক্ষক ও কমিউনিটি ব্যক্তিত্বগণ। ফাইনাল ম্যাচে কিরন মুস্তাকিম জুটি চ্যাম্পিয়ন ও ছোটন সুমন জুটি রানার্সআপ হয়। শ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরস্কার জিতে নেয় সুমন।

Don`t copy text!