ঢাকাশনিবার , ১১ নভেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় মোহনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
admin
নভেম্বর ১১, ২০২৩ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

 

দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা টিভির সম্প্রচারের ১৪ বছরে পদার্পন উপলক্ষ্যে শনিবার ছাগলনাইয়ায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে বিকেলে র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

মোহনা টিভি ছাগলনাইয়া উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মজুমদার।

মোহনা টিভি প্রতিনিধি এম নিজাম উদ্দিন মজুমদার সজিবের সভাপতিত্বে ও সাংবাদিক এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তার হোসেন, ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাজ্বী মো. মহসিন আলী, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান মজুমদার।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, ছাগলনাইয়া কলেজ রোড় ব্যবসায়ী সমিতির সভাপতি সহিদ উল্লাহ, সাংবাদিক মোহাম্মদ শেখ কামাল, জাহাঙ্গীর কবির লিটন, নজরুল ইসলাম চৌধুরী, মোঃ এনায়েত উল্লাহ সোহেল ও ব্যবসায়ী আবদুল কাদের মিয়াজী।

এসময় সাংবাদিক নুরুজ্জামান সুমন, আবদুল আউয়াল চৌধুরী, সাখাওয়াত হোসেন, সেপাল নাথ, ব্যবসায়ী দ্বীন মোহাম্মদ, রাধানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী হোসেন মনির, মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন পাটোয়ারীসহ অন্যন্য গণমাধ্যমকর্মী ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Don`t copy text!