ঢাকাবৃহস্পতিবার , ৯ নভেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে ন্যাশনাল ব্যাংক উপশাখার শুভ উদ্বোধন।।

প্রতিবেদক
admin
নভেম্বর ৯, ২০২৩ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

 

ন্যাশনাল ব্যাংক লিমিটেড পাঁচবিবি উপশাখার শুভ উদ্বোধন অনুষ্ঠান আজ বৃহস্পতিবার দুপুরে বালিঘাটা বহুমুখী সমবায় সমিতি লিঃ মার্কেটের দ্বিতল ভবনে অনুষ্ঠিত হয়। উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল ব্যাংক পাঁচবিবি উপ শাখার প্রধান ম্যানেজার সুজন আহমেদ। জেলা ন্যাশনাল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ অফিসার মোঃ আরাফাত রহমান পরাগের সঞ্চালনায় ফিতা কেটে ব্যাংকের শুভ উদ্বোধন করেন ও সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ইভিপি ও রাজশাহী অঞ্চলের বুরো প্রধান মোঃ রাজুনুর রশিদ। বিশেষ অতিথর বক্তব্য রাখেন,জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল আজিজ মোল্লা, পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, জয়পুরহাট চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল,বালিঘাটা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি আবুল হাসনাত মন্ডল হেলাল ও বণিক সমিতির সভাপতি ভরত প্রসাদ গোয়ালা প্রমূখ। পরে ব্যাংকের উন্নতি ও সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাইতুন নূর জামে মসজিদের মোয়াজ্জেম মাওলানা জামিল হোসেন।শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দদের মাঝে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

Don`t copy text!