ঢাকারবিবার , ২০ আগস্ট ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছি-ইসি রাশেদা

প্রতিবেদক
admin
আগস্ট ২০, ২০২৩ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছি। সেই লক্ষে কমিশনের সব কার্যক্রম পুরোদমে এগিয়ে যাচ্ছে।
২০ আগস্ট রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।এ বছরের শেষ সপ্তাহে বা আগামী বছরের প্রথম সপ্তাহে ভোট করার কথা রয়েছে কাজী হাবিবুল আউয়াল কমিশনের।
রাশেদা সুলতানা বলেন,আমাদের আসলে একটা চতুর্মুখী প্রস্তুতি শুরু হয়ে গেছে।ভোট করতে হলে আমাদের যে ধরনের কাজ করতে হয়,সব শুরু করে দিয়েছি।অনেক কাজ এগিয়ে গেছে ও চলছে।তোড় জোড় চলছে ভোট গ্রহণ কর্মকর্তাদের নির্দেশিকা তৈরির,আগামীকাল কমিশন সভায় উঠবে।তিনি বলেন,প্রশিক্ষণ শুরুর আগে প্রশিক্ষকদের ট্রেনিং করা লাগবে।এ জন্য ভোট কেন্দ্রের তালিকা করার খসড়া এসেগেছে।এখন ভোটকেন্দ্র ও ভোটগ্রহণ কর্মকর্তা বিষয়ে তোড়জোড় শুরু হয়েছে।কেন্দ্রভিত্তিক প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং পোলিং অফিসারদিয়ে কয়েক লাখ লোকবল প্রশিক্ষণের আওতায় আনতে হবে।এ নির্বাচন কমিশনার জানান,ভোটগ্রহণ কর্মকর্তাদের দক্ষতা,পেশাদায়িত্ব,বিবেচনায় নীতিমালা মেনে কাজ করতে হবে।আগের মত পক্ষপানহীনভাবে কাজ করতে হবে। সেপ্টেম্বর -অক্টোবর থেকে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরুর পরিকল্পনা রয়েছে।এরপর তফসিল ঘোষণারপর প্রতীক বরাদ্ধ শেষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হবে।
বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে এক প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা জানান,কমিশন সভায় এসব বিষয়ে আলোচনা হলে বিস্তারিত জানানো যাবে।তবে আমরা নিয়োগ দেবোনা।স্বরাষ্ট্র,পরারাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আসতে পারে।নীতিমালা মেনে তাদের কাজ করতে হবে।

Don`t copy text!