ঢাকাশনিবার , ১২ আগস্ট ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে দৈনিক করতোয়ার ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।।

প্রতিবেদক
admin
আগস্ট ১২, ২০২৩ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটের পাঁচবিবিতে দৈনিক করতোয়া পত্রিকার ৪৮ বছরে পদার্পণ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা আজ শনিবার বেলা ১১ টায় পাঁচবিবি প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রতিনিধির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক করতোয়ার পাঁচবিবি প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম সাবু। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উল্লাস কুমার হাজরার সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না।
বিশেষ অতিথি ছিলেন,পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব,প্রেসক্লাবের সহ-সভাপতি ও করতোয়ার বাগজানা প্রতিনিধি দুলাল অধিকারী, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক সুনীল রায়,অধ্যাপক আজাদ আলী,আব্দুল হাই,সাবেক সম্পাদক সজল কুমার দাস,দিলদার হোসেন, প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সুমন চৌধুরী,আবু হাসান, সুলতান মাহমুদ, শাহজালাল দেওয়ান, আব্দুল কাইয়ুম,শফিকুল আলম চৌধুরী বিপ্লব, জহুরুল ইসলাম জুয়েল, বাবুল হোসেন ও দবিরুল ইসলাম প্রমূখ। সভার পূর্বে এক র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Don`t copy text!