ঢাকাশুক্রবার , ১১ আগস্ট ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে আক্কেলপুরে থেকে ৯০০ গ্রাম গাঁজাসহ ১জন মাদকব্যবসায়ী গ্রেফতার র‍্যাব

প্রতিবেদক
admin
আগস্ট ১১, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সাখাওয়াত হোসেনঃ পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: সিপিসি-৩,জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে র‍্যাবের একটি চৌকস দল গত ১০ আগষ্ট বিকেলে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার কানপুর এলাকায় অভিযান চালিয়ে ৯০০ গ্রাম গাঁজাসহ নওগাঁ জেলার বদলগাছী থানার মিঠাপুর গ্রামের শ্রী ভবানী মালির পুত্র মাদক ব্যবসায়ীসঞ্জয় মালি (৩৫)কে গ্রেফতার করেছে। র‍্যাবের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম জানান,গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য গাঁজা জয়পুরহাট জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে পরবর্তীতে জয়পুরহাট ও নওগাঁ জেলার মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে।
এ ব্যাপারে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ মোতাবেক
একটি মামলা রুজু হয়েছে বলে জানান তিনি।

Don`t copy text!