ঢাকামঙ্গলবার , ৮ আগস্ট ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

প্রতিবেদক
admin
আগস্ট ৮, ২০২৩ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

 

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার বেলা বারোটায় গাজীপুর প্রেসক্লাবের উদোগে প্রেসক্লাব ভবনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

গাজীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাসুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক গণমুখ পত্রিকার সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন , সৈয়দ মোকছেদুল আলম (লিটন), রাহিম সরকার , হাবিবুর রহমান, মীর মোহাম্মদ ফারুক, কাজী মকবুল হোসেন, সাদেক আলী, আফজাল হোসেন রেজাউল করিম , আবিদ হোসেন বুলবুল ও মানিক সরকার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহাম্মদ ।
সভাপতি অধ্যাপক মাসুদুল হক বলেন, মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গবন্ধুকে সারাজীবন রাজনীতিতে অনুপ্রেরণা জুগিয়েছেন। বঙ্গমাতা ওই সময়ের সরকারের ভয়ে ভীত ছিলেন না। রাজনৈতিক কঠিন সময়ে নেতা-কর্মী ও জনগণের সাহস ও শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।বঙ্গবন্ধুকেও সাহস জুগিয়েছেন তিনি।
শেষে অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সাংবাদিক সাইদুর রহমান সাইদ।

Don`t copy text!